ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ,কৃষ্ণ কুমার সরকার
দেশব্যাপী ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে “ধর্ষক মুক্ত সমাজ চাই, নিরাপদ জীবন চাই” এই স্লোগানে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারেস রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন এলাকায় এসে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন, অঙ্কুর কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক আব্দুর রউফ হিটু, সাধারণ শিক্ষার্থী মো. হাসিবুল ইসলাম শিমুল, মিরাজুল মাজীদ তূর্য, মেহরাব শিকদার, ফাতেমা তুজ জহুরা, মোঃ সুমন, রাব্বী শেখ, সুবর্ণা, মাহমুদা সুলতানা কনা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। প্রশাসন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হলে জনগণ নিজেই বিচার হাতে তুলে নিতে বাধ্য হবে।
তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হলে দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM