ফেব্রুয়ারী ২৪, ২০২৫, ১২:২৩ এ.এম
গোয়ালন্দে যৌনপল্লী থেকে অস্ত্রসহ গ্রেফতার -১

গোয়ালন্দে যৌনপল্লী থেকে অস্ত্রসহ গ্রেফতার -১
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ আবুল হাসেম সুজন (৫৩) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃত সুজন রাজবাড়ী সদর উপজেলার বড় মুরারীপুর গ্রামের মৃত জনাব আলী মিয়ার ছেলে। তিনি রাজবাড়ী বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি ছিলেন । পরে ২০১৯ সালে তিনি সাংবাদিক সম্মেলন করে উভয় পদ হতে পদত্যাগ করেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টার দিকে গোয়ালন্দঘাট থানার এস আই মো. ফরিদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তর দৌলতদিয়া পূর্বপাড়ার (যৌনপল্লী) ভেতরে আইয়ুব মেম্বারের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া যৌনকর্মী সীমা ওরফে লাকীর কক্ষ হতে আবুল হাসেম সুজনকে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিন সহ আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের পর রবিবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, আবুল হাসেম সুজন ২০১১ সালে জেলা বিএনপি'র পূর্ণাঙ্গ কমিটির যুগ্ন সম্পাদক নির্বাচিত হন । এরপর ২০১২ সালে তিনি রাজবাড়ী জেলা যুবদলের সভাপতি নির্বাচিত হয়ে পরপর দুই দফা সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৯ সালের ২৮ জানুয়ারি সংবাদ সম্মেলন করে বিএনপি ও যুবদল থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি । এরপর জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে বিভিন্ন ব্যবসা বানিজ্যের মাধ্যমে তিনি অঢেল সম্পদের মালিক।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM