আলীকদমের বিধবা ছেনুয়ারা বেগমের ভোগদখলীয় জায়গা থেকে ফলজ ও বনজ গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ
মোঃ শফিকুল ইসলাম তুহিন বান্দরবান প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার ২৮৯ চৈক্ষং মৌজার তারাবুনিয়া ছড়া এলাকায় লিজ বন্দোবস্তী ৫৫ নং হোল্ডিং এর ২৫.০০(পঁচিশ)একর জমি ছেনুয়ারা বেগম স্বামী মৃত: মোহাম্মদ আব্দুল বারী বিগত ২০০৪ সালে জায়গার মূল মালিক রফিকুল কাদের চৌধুরীর নিকট ক্রয়সূত্রে মালিক হন। জায়গা ক্রয়ের পরবর্তীতে ফলজ বনজ গাছ রোপণ করে ভোগদখলে স্থিত ছিল। জায়গা ক্রয়ের কিছুদিন পর তিনি মৃত্যুবরণ করিলে বিধবা ছেনুয়ারা বেগম জায়গা নামজারি করতে না পারায় পরবর্তীতে তাহার ওয়ারিশ গনের ৫(পাঁচ) সন্তানের মধ্যে ৪(চার)জন থেকে নাদাবী নামা গ্ৰহন করেন বিধবা ছেনুয়ারা বেগম। জায়গা ক্রয়ের দীর্ঘবছর অতিবাহিত হলেও এতদিন পর্যন্ত কেউ জায়গায় মালিকানা দাবি করেননি। কিন্তু হঠাৎ করে গত ৪/৫ মাস আগে রফিকুল কাদের চৌধুরীর সম্পুর্ন জায়গার মালিকানা দাবি করিয়া অসহায় বিধবা ছেনুয়ারা বেগমকে তার পিতা জায়গা বিক্রি করেননি বলে হুমকি প্রদর্শন করে জায়গা দখলের পাঁয়তারা করে আসছেন রফিকুল কাদের চৌধুরীর এক সন্তান আছফারুল কাদের চৌধুরী। বিধবা ছেনুয়ারা বেগম শারীরিক অসুস্থতার জন্য চট্রগ্রামে চিকিৎসার জন্য গেলে তাঁর অনুপস্থিতির সুযোগে আফছারুল কাদের চৌধুরী, ভাড়াটিয়া সন্ত্রাসী ও ছেনুয়ারা বেগমের বাগানের পাহারাদার আনিসুল হক, জাহাঙ্গীর আলম ও পাশ্ববর্তী জায়গায় মালিক আবুল খায়ের মানিকের সহযোগিতায় রাতের আঁধারে বিভিন্ন প্রজাতির আনুমানিক ৫০০টি ফলজ ও বনজ গাছ কেটে নিয়ে যায় বলে জানিয়েছেন বিধবা ছেনুয়ারা বেগম।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM