রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার
কৃষ্ণ কুমার সরকার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকীর আব্দুল জব্বারকে (৭৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শহরের পান্না চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকীর আব্দুল জব্বারকে (৭৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ফকীর আব্দুল জব্বার রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ অক্টোবর শাহিন ফকির নামে একজন বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৮৭ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে দুপুর পৌনে ১টার দিকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকীর আব্দুল জব্বারকে গ্রেফতার করা হয়েছে।
বিকেলে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM