ফেব্রুয়ারী ২২, ২০২৫, ১১:৫৭ পি.এম
গোয়ালন্দে ছোট ভাই-বোনদের উপর অভিমান করে তরুণীর আত্মহত্যা

গোয়ালন্দে ছোট ভাই-বোনদের উপর অভিমান করে তরুণীর আত্মহত্যা
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে ছোট ভাই-বোনদের উপর অভিমান করে এক তরুণী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত তরুণীর নাম মিথিলা আক্তার (১৭)। সে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামের জলিল ফকিরের মেয়ে।
২১ ফেব্রুয়ারী শুক্রবার দিনগত রাত সাড়ে ১০ টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে জলিল ফকির তার মেয়ে মিথিলাকে বাডিতে রেখে বাইরে যান। এ সময় বাড়িতে মিথিলার সাথে তার ছোট ভাই-বোনদের কোন একটা বিষয় নিয়ে ঝগড়া হয়।
এ সময় মিথিলা ভাই-বোনদের সাথে অভিমান করে ঘরে থাকা ইদুর মারার বিষ খেয়ে ফেলে। এক পর্যায়ে সে ছটফট করতে থাকলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিম মিথিলাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টার দিকে মিথিলা মারা যায়।
খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ লাশের সুরতহাল প্রস্তুতপূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM