ভোলায় ভাসানীর মঞ্চ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
জেলা প্রতিনিধি, ভোলা: ভোলা শহরের টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) মাঠের ভাসানীর মঞ্চে এক যুবকের ঝুলন্ত লাশ স্থানীয়রা দেখতে পায়। অদ্য ২২ ফেব্রুয়ারী (শনিবার) সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের নাম ফাহিম আহমেদ মুন (২৬)। তিনি বরিশাল সিটি করপোরেশনের ২৪ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা সেলিম মিয়ার ছেলে। সেলিম মিয়া ভোলা জজ কোর্টের অফিস সহায়ক পদে কর্মরত রয়েছেন।
পুলিশ জানান, শুক্রবার বাড়ি থেকে বের হন মুন। এরপর আর বাড়ি ফিরে আসেননি। শনিবার সকালে স্থানীয়রা ভাসানীর মঞ্চে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে নিহতের পরিবার ও পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন পুলিশ।
যুবকের আত্মা হত্যার বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি হাসনাইন পারভজ গণমাধ্যমকে জানান, বাংলা স্কুলের সিসিটিভির ফুটেজে ওই যুবক আত্মহত্যা করতে দেখা যায়। তবে কী কারণে ওই যুবক আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM