মুন্সীগঞ্জে চলছে অবৈধ ড্রেজার, বন্ধের দাবিতে এলাকাবাসী ডিসি বরাবর আবেদন
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের মামাসার গ্রামে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটায় হুমকির মুখে পড়েছে আশেপাশের জমি ও বাড়ি ঘর।
এ বিষয়ে ড্রেজার বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মামাসার গ্রামে গিয়ে দেখা যায়, অবৈধ খননযন্ত্র (বাংলা ড্রেজার) দিয়ে মাটি খনন করা হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি জেলা প্রশাসক বরাবর ৮৬ জন গণস্বাক্ষর করে অভিযুক্ত আওলাদ হোসেন, শ্যামল, সুমন মৃধা রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিছুদিন যাবত। মামসার দীঘির সরকারি সম্পত্তি সহ মালিকানাধীন ফসলি জমির মাটি জোরপূর্বক ড্রেজার বসিয়ে কেটে নিচ্ছে।
এরফলে এলাকার জনসাধারণের বসতবাড়ি ভাঙার হুমকি ও আশেপাশের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এলাকাবাসী এই অবৈধ ড্রেজার বন্ধের দাবি জানান।
মামাসার গ্রামের জয়নাল আবেদীন বলেন, আমরা গ্রামবাসী মিলে এ অবৈধ ড্রেজার বন্ধের দাবিতে ডিসি বরাবর আবেদন করেছি।
এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি,আমাদের কৃষি জমি ও ঘর-বাড়ী রক্ষার্থে এই অবৈধ ড্রেজার বন্ধের দাবি জানাই গ্ৰামবাসী।
মামাসার গ্রামের আব্দুল হাই মাল বলেন, এই যে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি কাটছে এতে আমাদের বাড়ি-ঘর ঝুঁকির মধ্যে পরছে।
মামাসার গ্রামের একাধিক বাসিন্দা মো. বাচ্চু, লখাই শেখ, শহীদ দপ্তরী, মোক্তার বেপারী সহ আরো অনেকে জানান, আমাদের গ্রামে অবৈধ ড্রেজার চালিয়ে মাটি কাটার কারণে আশেপাশের ফসলি জমি সহ বসবাস করার ঘর বাড়ী হুমকির মুখে পড়েছে"অনেকের বিল্ডিংয়ে ফাটল ধরেছে, অনেকের ঘরের পাকা ফাটল ধরেছে।
এর আগেও এখানে ড্রেজার চলেছে, আমরা এই ড্রেজার বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি।
আমাদের এলাকাবাসীর একটাই দাবি এই ড্রেজার বন্ধ করে এলাকার ফসলি জমি ও ঘর বাড়ি রক্ষা করা হোক।
অভিযুক্ত শ্যামল বলেন, ব্যক্তি মালিকানাধীন জায়গায় ড্রেজার বসিয়ে সরকারি রাস্তায় মাটি দেয়া হচ্ছে।
ড্রেজার দিয়ে মাটি কাটার অনুমতির ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো সৎউত্তর দিতে পারেনি।
বজ্রযোগিনী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি অনেক দিন ধরে,তাদেরকে কাজ বন্ধ করতে বলা হয়েছে।
যদি বন্ধ করা না হয় তাহলে সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, ঠিকানা দিন আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM