ফেব্রুয়ারী ২২, ২০২৫, ৬:১৪ পি.এম
গোয়ালন্দে শহীদ মিনার বেদিতে শ্রদ্ধা নিবেদনে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম

গোয়ালন্দে শহীদ মিনার বেদিতে শ্রদ্ধা নিবেদনে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম
সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম।
২১ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতের প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে গোয়ালন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে গোয়ালন্দ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনে এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক, দৈনিক যুগান্তর ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, ফোরামের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু, যুগ্ম-আহবায়ক ও দৈনিক যুগান্তর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, যুগ্ম-সদস্য সচিব, দৈনিক আকাশ জমিন ও আমাদের রাজবাড়ী পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেন, ফোরামের সদস্য, দৈনিক জণকণ্ঠ ও দেশ টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, কালবেলা ও মাই টিভির জেলা প্রতিনিধি শেখ মমিন, আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মো. শাকিল মোল্লা প্রমুখ।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ফোরামের অফিসে সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM