সরিষাবাড়ীতে প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক পিকনিক ও পিঠা উৎসব
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে সুইট বাংলাদেশ,বুদ্ধি প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে বার্ষিক পিকনিক,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল।
সুইট সরিষাবাড়ী ও বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আসাদুল্লাহর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহ-সভাপতি ফজলুর রহমান,প্রধান শিক্ষক আনিছুর রহমান,সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর,সহকারী শিক্ষক মন্টু লাল তেওয়ারি প্রমুখ।দিনব্যাপী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা নিজেদের মতো করে গান,অভিনয়, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM