1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জন গ্রেপ্তার। পাঁচবিবি সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে আনসার ও গ্রাম পুলিশ। বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।

নেত্রকোণার লেটিরকান্দায় সুলতান গাজী বাবলু শাহের মৃত্যুবার্ষিকী পালিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৮ বার পঠিত

 

নেত্রকোণার লেটিরকান্দায় সুলতান গাজী বাবলু শাহের মৃত্যুবার্ষিকী পালিত

শহিদুল ইসলাম রুবেল
নেত্রকোণা জেলা প্রতিনিধি

নানা আয়োজনে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাণপুরুষ আধ্যাত্মিক গুরু করমশাহ পাগল ও টিপু শাহ পাগলের অধঃস্তন পুরুষ সুলতান গাজী বাবলু শাহের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার রাতে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ঐতিহ্যবাহী লেটির কান্দা পাগল বাড়ির মাজার প্রাঙ্গনে হাজারো ভক্ত আশেকানের অংশগ্রহণে দোয়া কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বর্তমান গদিনশীন পীরজাদা শাহজাহান শাহ প্রিন্স, পীরজাদা সেজরাতুল শাহ পৃথকভাবে আলোচনা ও মোনাজাত করেন।

মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এর আগে মরহুম সুলতান গাজী বাবলু শাহের আধ্যাত্মিক সাধনাময় জীবনের আলোচনা করা হয় এবং ভক্ত আশেকানদের বাবলুশাহের আদর্শ অনুসরণ করে প্রত্যেকের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করার আহবান জানানো হয়।

উল্লেখ্য যে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম আধ্যাত্মিক পুরুষ করমশাহ পাগল ও টিপু শাহ পাগলের স্মরণে প্রতিবছর মাঘ মাসে লাখো-ভক্ত আশেকানের উপস্থিতিতে তিনদিনব্যাপী ওরস মাহফিল ও মেলা অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD