২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাসিকের কর্মসূচি।
মোস্তাফিজুর রহমান রানা, পবা প্রতিনিধি, রাজশাহী।
২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ যথাযথ মর্যাদায় পালন উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে । কর্মসূচির মধ্যে রয়েছে দিবসের প্রথম প্রহর ১২.০১ মিনিট জেলা প্রশাসক, রাজশাহীর কার্যালয় চত্বরে অবস্তিত শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরনে পুস্পস্তবক অর্পণ, ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে নগরভবনসহ ওয়ার্ড কার্যালয় ও সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত স্হাপনাসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, রাজশাহী মহানগরীর সড়ক দ্বীপসমূহ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্হানসমূহ বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ, বাদ জুম্মা সোনাদীঘি জামে মসজিদসহ সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয় ভাষা শহিদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনার আয়োজন করা হয়েছে ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM