রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা এলাকা হতে ২০০ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।
রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা এলাকা হতে ২০০ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি অপারেশন দল ।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য,ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায়, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত্রী-১৮.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানাধীন উপশহর এক নম্বর স্যাটেলাইট স্কুল ও ঈদগাহ মাঠের মাঝামাঝি পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম হিরোইন , মোবাইল ০২ টি, সিম ০২ টি সহ ০১ নম্বর আসামী : মোঃ আবুল কাশেম (১৯ ) পিতাঃ মোঃ জমির মোল্লা সাং - পাত্রাই , থানা:- দেলদুয়ার , জেলা:- টাঙ্গাইল । (০২)নম্বর মো: শিহাব (২৬) পিতা :- মো: উজ্জল আলী সাং - পরমান্দপুর , থানা :- গোদাগাড়ী , জেলা :- রাজশাহীকে গ্রেফতার করে ।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি অপারেশন দল তথ্যপ্রাপ্ত হয় যে, ধৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য হিরোইন বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে উক্ত এলাকায় বিক্রয় করে আসছে ।
উক্ত গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM