চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসের আয়োজনে উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় প্রকল্পভুক্ত দলের সদস্যদের সাথে ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জ বিআরডিবি হল রুমে প্রশিক্ষণে অংশগ্রহণ ৪০ জন কৃষক/ কৃষাণীর উপস্থিতিতে প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিবগঞ্জ ইউসিসিএ লিঃ এর সভাপতি আলহাজ্ব সাব্বির আহম্মেদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি বলেন, অপ্রধান শস্য গুলো যদি ব্যাপকভাবে উৎপাদন করা যায় তাহলে একদিকে আমদানি হ্রাস পাবে, অন্যদিকে সুফলভোগী সদস্যদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM