সাংবাদিক মাসুমা আক্তারের মৃত্যুতে দৈনিক নয়া কণ্ঠের শোক প্রকাশ।
রাজশাহী ব্যুরো :বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন (এখন টিভি) চ্যানেল এর রাজশাহীর সাংবাদিক অত্যন্ত সৎ-সাহসী হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত মোসাঃ মাসুমা আক্তার ১৮ ফেব্রুয়ারি রাত ৪.১৫ মিনিটের সময় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত (১৪- ফেব্রুয়ারী) শুক্রবার, রাজশাহীর এখন- টিভির সাংবাদিক মোসাঃ মাসুমা আক্তার ছুটিতে স্বামীসহ তার শশুর বাড়ি কুমিল্লায় যাচ্ছিলেন। কুমিল্লার নূরজাহান হোটেলের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাসুমা ও তার স্বামী গুরুতর আহত হন। আহত মাসুমা আক্তার ও তার স্বামী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গুরুতর আহত মাসুমা আক্তার ঢাকা মেডিক্যাল কলেজের নিউরো সার্জারি বিভাগের- ২০০ নং ওয়ার্ডে অজ্ঞান অবস্থায় ৪৮ ঘন্টার ( লাইফ সাপোর্টে ) পর্যবেক্ষণে ছিলেন। পর্যবেক্ষণে থাকা অবস্থায় ১৮ ফেব্রুয়ারী রাত ৪.১৫ মিনিটের সময় মাসুমা আক্তার ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
এই হৃদয়বিদারক সংবাদ সারা দেশের সাংবাদিক সমাজ ও পাঠককুলকে গভীরভাবে ব্যথিত করেছে। সাংবাদিকতার পেশায় তিনি একজন নিষ্ঠাবান ও সংগ্রামী টিভি সাংবাদিক ছিলেন। তার এই অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজ গভীর ভাবে শোকাহত।
এক শোক বার্তায় দৈনিক নয়া কণ্ঠের ব্যুরো প্রধান সহ সকল সাংবাদিক মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এই শোকাহত সময়ে আমরা মরহুমার পরিবারের পাশে রয়েছি। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে, মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি। এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ মরহুমার পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণের শক্তি দেন সেই দোয়াই করি , আমিন ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM