ফেব্রুয়ারী ১৪, ২০২৫, ১১:০৪ পি.এম
মেহেরপুরে অপারেশন ডেভিল হান্টে আবারও গ্রেফতার-১

মেহেরপুরে অপারেশন ডেভিল হান্টে আবারও গ্রেফতার-১
মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরের মুজিবনগরে অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে আবারও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুলকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশের একটি টিম মুজিবনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আরিফুল এনাম বকুল মেহেরপুর পৌরসভার কোট রোড এলাকার মৃত নিজাবত হোসেনের ছেলে।
মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ দুপুরে আরিফুল এনাম বকুলকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM