শেরপুরে ছাত্র-জনতার কফিন মিছিল
মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি
গাজীপুরে সাবেক মন্ত্রী আ.ক. ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য আবুল কাশেমের মৃত্যুের ঘটনায় দায়ীদের বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শেরপুরে কফিন মিছিল করেছে সম্মিলিত ছাত্র-জনতা। বুধবার রাতে পৌর শহরের রঘুনাথ বাজার থানা মোড় থেকে কফিন মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে থানা মোড় চত্তরে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সভাপতি মামুনুর রহমান সহ অন্যান্য সমন্বয়ক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার জন্য দলটির দায়িত্বশীলদের বিচারের দাবি জানান। সেইসাথে জুলাই বিপ্লবে শেরপুর জেলার শহীদদের হত্যা মামলার আসামীরা এখনও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী জানানো হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM