ফেব্রুয়ারী ১৩, ২০২৫, ১২:৪৫ পি.এম
৪ ঘন্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধের পর পুনরায় চালু

৪ ঘন্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধের পর পুনরায় চালু
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মানিকগঞ্জ-রাজবাড়ী জেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১২ টা ৪৫ মিনিটের দিকে ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে ফেরির মার্কিং বাতি দৃষ্টিসীমানার বাইরে চলে যায়। এসময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
এবিষয়ে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের কর্মকর্তা দুর্জয় দাইয়্যান জানান, রাত ১২ টা ৪৫ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করা হয়। বৃহস্পতিবার ভোর ৫ টা ৫৫ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এ নৌরুটে যানবাহন পারাপারের জন্য ছোট-বড় ১৭ টি ফেরি চলাচল করছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM