ফেব্রুয়ারী ১৩, ২০২৫, ১:০৭ এ.এম
নওগাঁর মান্দায় জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে হাঁস বিতরণ

নওগাঁর মান্দায় জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে হাঁস বিতরণ,
নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মান্দা উপজেলায় সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়ার উদ্যোগে ও উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সহযোগিতায় অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে উপজেলার বিভিন্ন এলাকার ১২ টি পরিবারকে ২০টি করে হাঁসের বাচ্চা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মান্দা উপজেলার নেত্রীতদান কারী শামীমা আক্তার সাথী, মোহতাসিম সজিব, জোবায়ের হোসেন, ওয়াশিম রাজু, সাব্বির হোসেন, জাকারিয়া সহ প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM