রাজশাহীর গোদাগাড়ীতে ৪৩ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
রাজশাহী ব্যুরো ঃ গতকাল ১১ ফেব্রয়ারি রাত সাড়ে ৮ টার দিকে গোদাগাড়ী থানাধীন ফুলতলী কালুরঘাট হতে অর্ধ কিলোমিটার দক্ষিণ দিলে রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদক কারবারির বহণকৃত মোটর সাইকেল তল্লাশি করে ৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র্যাব। জব্দ করা হয় ফেন্সিডিল বহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি । আটককৃত হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়ারমানিকচক গ্রামের মোঃ শাহজাহান আলী জুমুর ছেলে মোঃ শহিদুল ইসলাম নাটু (৩৫ )।
র্যাব জানায়,গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিভিন্ন উপায়ে সংগ্রহ করে এবং রাজশাহী জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। বিষয়টি তারা স্বীকার করেছে।
এঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM