বগুড়া জেলার আদমদীঘিতে বিপুল পরিমান গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
রাজশাহী ব্যুরো ঃ গতকাল ১০ ফেব্রয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে আদমদীঘি থানাধীন ইন্দইল আশা ফিলিং স্টেশন এর সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় একটি ট্রাকে তল্লাশি করে ৯৭.৮ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব। জব্দ করা গাঁজা বহন কাজে ব্যবহৃত ট্রাকটি। আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার আউখাব গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মোঃ সবুজ(৩২) ও কিশোরগঞ্জ জেলার সদর থানার লঘুনন্দনপুর গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে মোঃ কামাল হোসেন (৩০)। র্যাব জানায়,
গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে সংগ্রহ করে এবং বগুড়া জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। বিষয়টি তারা স্বীকার করেছে।
এঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া জেলার আদমদীঘি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM