অপারেশন ডেভিল হান্টের জালে যুবলীগ নেতা আটক।
শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি
সারা দেশের মতো জয়পুরহাটের আক্কেলপুরেও পরিচালিত হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’। সোমবার রাতে বিশেষ এই অভিযানে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাকে (৩৭) আটক করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে থানা মোড় এলাকা থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে জুয়েল রানাকে আটক করা হয়েছে। জুয়েল রানা আক্কেলপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনার মাধ্যমে তাকে আটক করা হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM