শেরপুরে দুই ছাত্রলীগ নেতা ও ওলামা লীগ সভাপতি গ্রেফতার
আল-আমিন স্টাফ রিপোর্টার: শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম এবং জেলা ওলামা লীগের সভাপতি নুরুল ইসলামকে গ্রেফতার করেছে সদর ও ঝিনাইগাতী থানার পুলিশ।
৮ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত ৮টার দিকে জেলার ঝিনাইগাতী উপজেলার শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকা থেকে ছাত্রলীগের দুই নেতা ও ভোররাতে শেরপুর শহরের নিজ বাসা থেকে ওলামা লীগের সভাপতিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শেরপুর সদর থানায় গত ৫ আগস্টের ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় জেলা ওলামা লীগের সভাপতি নুরুল ইসলামকে ভোররাতে শহরের বাগরাকসা বাসা থেকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে রাত ৮টার দিকে ঝিনাইগাতী থানা পুলিশের টহল দল শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকা দিয়ে যাচ্চিল। এসময় তাদের দেখে ছাত্রলীগের দুই নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
মাহমুদুল হাসান রুবেল জেলার শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের মৃত আজাদ আলী ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং রফিকুল ইসলাম ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবায়দুল আলম ও ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM