1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম গোয়ালন্দে ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল! ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

গোয়ালন্দে অর্ধ লাখ টাকার মাদকসহ দুইজন আটক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১০ বার পঠিত

 

গোয়ালন্দে অর্ধ লাখ টাকার মাদকসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক (রাজবাড়ি) গোয়ালন্দ

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ০৫ গ্রাম হেরোইনসহ ০১ জন ও ৫০পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মোট ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ১০ই সেপ্টেম্বর দুপুরে এ তথ্য জানিয়েছেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার। এ সময় তিনি জনান, এসআই মাছরুল আলম সঙ্গীয় ফোর্সসহ ০৯ সেপ্টেম্বর বিকালে গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারীর সামনে খুলনা টু ঢাকাগামী হাইওয়ের উপর চেকপোষ্ট করে অটো রিক্সার যাত্রীবেশী মাদক ব্যবসায়ী ১। শ্রী রাজন হালদার (৩২), কে ৫ গ্রাম হিরোইনসহ আটক করে পুলিশ। সে রাজবাড়ি সদর এলাকার ভবদিয়া পশ্চিম পাড়া গ্রামের গজেন হালদার এর বড় ছেলে। তার থেকে উদ্ধার হওয়া হিরোইনের আনুমানিক মুল্য ৫০ পঞ্চাশ হাজার টাকার বেশি। তার বিরুদ্ধে পুর্বের আরো ০১ টি মাদক মামলা রয়েছে।

এছাড়াও এসআই মোঃ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযানে ০৯ সেপ্টেম্বর রাতে গোয়ালন্দঘাট থানাধীন পূর্বপাড়া যৌনপল্লী খাজার গলি মজি ফকিরের বাড়ীর সামনে থেকে মাদক ব্যবসায়ী ১। মোঃ কাউছার (২৫), কে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ
আটক করে পুলিশ। সে নাটোর জেলার গুরুদাসপুর থানার কান্দাইল গ্রামের কাছু প্রামানিক এর ছেলে। তার কাছ থেকে উদ্ধার হওয়া মাদকের মুল্যঅনুমানিক ১৫ হাজার টাকা। এর পূর্বে আরো ০১ টি মাদক মামলা রয়েছে তার বিরুদ্ধে । পরে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD