সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী/উপজেলা আ’লীগের সভাপতির বাড়ি ঘর ভাংচুর অগ্নিসংযোগ
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার: বহু আলোচিত জামালপুরের সরিষাবাড়ী সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা চালিয়ে ঘরে ভাংচুর অগ্নিসংযোগ করেছে।গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়,উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে গতকাল রাতে ৪০/৫০ জনের একটি মোটরসাইকেলের বহর নিয়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বাড়ির সামনে এসে দাঁড়ায়।পরে লোহার রড় ও লাঠিসোটা নিয়ে হামরা চালিয়ে গেটের তালা ভেঙে ৩ তলা বাড়িতে ঢুকে পড়ে।এ সময় হামলাকারীরা বাড়ির প্রতিটি রুমে আসবাবপত্র গুলো ব্যাপক ভাবে ভাংচুর করে।৫ আগষ্ট আ’লীগের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ডা. মুরাদ হাসান সহ তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছেন।এরপর ওই বাড়িতে কেউ আসেনি।
বাড়ির কেয়ারটেকার (প্রহরি)মোকাদ্দেছ জানান, রাত ৯ টার দিকে ৪০/৫০ জনের একটি মোটরসাইকেলের বহর এসে লোহার রড়সহ লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে গেটের তালা ভেঙে ঘরের প্রতিটি রুমে ব্যাপক ভাংচুর করেছে।পরে হামলাকারীরা বাড়ির বাহিরে খোলা জায়গায় ৪টি চেয়ারে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।অপর দিকে,বহু আলোচিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বাড়ি ঘরে হামলা ভাংচুর করে ফেরা পথে রাতেই পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামে উপজেলা আ’লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার দু’তলা বাড়িতে হামলা চালায়।এ সময় হামরাকারীরা বাড়ির গেটের তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে প্রতিটি রুমে ব্যাপক ভাংচুর করে চলে যায়।৫ আগষ্ট আ’লীগের পতনের পর থেকে ছানোয়ার হোসেন বাদশা ও তার পরিবারের লোকজন পালিয়েছেন।বাড়িতে কেউ থাকে না।
প্রতিবেশী বাদশা মিয়া জানান, ৪০/৫০ জনের মোটরসাকেলের একটি বহর নিয়ে ছানোয়ার হোসেন বাদশার বাড়ির গেটের তালা ভেঙে ঘরের প্রতিটি রুমে ব্যাপক ভাংচুর করে চলে যায়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM