ছাগলের ঘর থেকে পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আঃ সামাদ আটক।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ তার বাড়ি ঘিরে ফেলেছে এটা জানতে পেরে সে ছাগলের ঘরে লুকিয়ে থাকে। সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ জানায়, আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ পুঠিয়া উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সংগঠিত করার দায়িত্ব পালন করছিল।
যাতে সবাই নাশকতার কাজ নির্দেশ মত পালন করতে পারে। তিনি সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার আস্থাভাজন ঘনিষ্ঠ ব্যাক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ পরিচালনার জন্য এলাকার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করেছিল বেশকিছুদিন থেকে। তাই তাকে আটক করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM