নওগাঁর মহাদেবপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও আলোচনা সভার মধ্য দিয়ে শনিবার ৯ ই সেপ্টেম্বর বিকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।
এ উপলক্ষে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বাসস্ট্যান্ডে এশিয়া ব্যাংক প্রাঙ্গণ থেকে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । ব্যান্ড পার্টির মিউজিকের তালে তালে চালুন সাজিয়ে উপজেলার সকল ইউনিয়ন থেকে কয়েকশত নারী বিক্ষোভ মিশিলে অংশ নেন । উপজেলা মহিলা দলের সভানেত্রী কাজী রওশন জাহানের নেতৃত্বে উপজেলার মূল দলসহ সকল অঙ্গ সংগঠনের নেতা, কর্মী ও স্থানীয় বি,এন,পির সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM