
গুমরে কাঁদে বুকের ভিতর
কত রকম শোক,
কেমন করে বুঝাই বলো
কঠিন এতো শ্লোক।।
যায় না বলা মুখের ভাষায়
মনের যত কথা,
যায় না সওয়া মিথ্যে আশায়-
বাড়ে আরও ব্যথা।।
দিন কেটে যায় রাত আসে
দুঃখের হয়না শেষ,
কষ্ট কিছু লাগব হলেও
থাকে তাহার রেশ।।
নিত্য দিনের হাজত অনেক
কয়টা বলা যায়,
আছে যারা কাছের মানুষ
হঠাৎ ফিরে চায়।।
কেমন করে বুঝাই তাদের
এখনও অনেক রাত,
চলে না শরীর, মনেতে আঁধার
হারায় বাঁচার সাধ।।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM