ফেব্রুয়ারী ৪, ২০২৫, ১:৪৯ এ.এম
দৌলতদিয়ায় হেরোইনসহ একজন মাদক বিক্রেতা গ্রেফতার

দৌলতদিয়ায় হেরোইনসহ একজন মাদক বিক্রেতা গ্রেফতার
সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকা থেকে ৩০ পুড়িয়া হেরোইন সহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে পূর্বপাড়া (যৌনপল্লি) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফকৃতারকৃত মাদক বিক্রেতা উপজেলার উজানচর ইউনিয়নের মৃধা ডাঙ্গা এলাকার নুরু সরদারের ছেলে মোঃ রাকিব সরদার (২৪)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়েরের পর সোমবারে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM