এই মূহুর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম অনুমোদন: ভিসি নওগাঁ বিশ্ববিদ্যালয়
আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের (নবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. হাছানাত আলী বলেছেন, এই মূহুর্তে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হওয়া। একাডেমিক কার্যক্রম চালুর অনুমোদন চেয়ে ইউজিসিতে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। এটা খুবই দুঃখজনক। নওগাঁবাসীর জন্য হতাশার।
গতকাল রোববার রাত ৮টায় নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে বিশ্ববিদ্যালয় সমস্যা, সংকট ও সম্ভাবনা নিয়ে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভিসি বলেন, 'গত বছর ৭ অক্টোবর নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে যোগদানের পর থেকে অনেক সমস্যার সম্মুখীন হই। একে একে সব সমস্যা সমাধান করে একাডেমিক কার্যক্রম চালুর জোর প্রচেষ্টা চালাচ্ছি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন, জায়গা নির্ধারণ, বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর জন্য বহুতল ভবন ভাড়া নেওয়া হয়েছে। ক্লাস শুরুর অপেক্ষায় নওগাঁ বিশ্ববিদ্যালয়। সরকার বাহাদুরের সু-দৃষ্টি, সাংবাদিক ও নওগাঁ বাসীর সহযোগিতা কামনা করছি।'
বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগের ক্ষেত্রে কোন অনিয়ম হবে না উল্লেখ করে তিনি বলেন, 'আমি কোনো চাকরি বিক্রি করতে চাই না। দলবাজি করতে চাই না। লোক যখন নিয়োগ হবে তখন বিজ্ঞাপন দেওয়া হবে। গোপনে কোনো নিয়োগ হবে না। মেধার ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।'
মিট দ্যা প্রেস অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনসহ বিভিন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM