মেহেরপুরে জেলা জাসাসের লিফলেট বিতরণ
মেহেরপুর প্রতিনিধি ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত "রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা" বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কর্মসূচি জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জাসাসের আহ্বায়ক মাহফুজুর রহমান অশেষ, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।
অনুষ্ঠানটি মেহেরপুর জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা জাসাসের সভাপতি সাইফুল ইসলাম সেলিম, মুজিবনগর উপজেলা জাসাসের সভাপতি জুলফিকার খান হেলাল, মেহেরপুর পৌর জাসাসের সভাপতি তৌফিকুর রহমান রানা, সাধারণ সম্পাদক মোকিদুর রহমান, সদর উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম।
এছাড়াও এসময় জেলা মহিলা দলের সভাপতি সাইয়োদতুন নেসা নয়ন, মোশিউল আলম দ্বীপু, ফিরোজা আক্তার পপি, কৌশিক, স্পর্শ রাদ, মিসিলাসহ জাসাসের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM