1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে নির্বাচন ঘিরে পুলিশের সতর্ক টহল, রাতে মাঠে ওসি নিজেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাংশা রিপোর্টাস ইউনিটির সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়। মাগুরা-১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে রিটার্নিং অফিসার ও অন্যান্য কর্মকর্তা। রাজশাহীতে দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমিতির মতবিনিময় সভা রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার।       পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন।   গাংনীতে ভ্রাম্যমান অভিযানে অবৈধ ইটভাটায় ১লাখ টাকা জরিমানা। শিশুছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রায়পুরে সাবেক জামাত নেতা কারাগারে। জয়পুরহাটে যৌথ অভিযানে গাঁজা ও টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক।

ভোলায় নৌ-বাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ জলদস্যু আটক

  • প্রকাশিতঃ রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

ভোলায় নৌ-বাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ জলদস্যু আটক

জেলা প্রতিনিধি, ভোলা

নৌবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ জলদস্যুকে আটক করা হয়েছে ভোলায় শুক্রবার গভীর রাতে সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। অদ্য শনিবার ১ ফেব্রুয়ারী দুপুরের সময় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নৌ-বাহিনী ভোলা কন্টিনজেন্টের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট এন এম সারোয়ার জাহান।

তিনি গণমাধ্যমকে জানান, অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এন এইড টু সিভিল পাওয়ারে এর আওতায় নৌ-বাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকা সমূহের যৌথ অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দার তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে নৌ-বাহিনী কন্টিনজেন্টের সদস্য ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের সমন্বয় সদর উপজেলা রাজাপুর ইউনিয়নে যৌথ অভিযান চালায়।

এসময় ইউনিয়নের শ্যামপুরে এলাকা হতে সন্ত্রাসী ও ডাকাত গিয়াস উদ্দিন ও হাসানকে আটক করতে সক্ষম হন। এসময় তাদের কাছ থেকে ১ টি দেশীয় পিস্তল, ১ টি পাইপ গান, দুই রাউন্ড কার্তুজ, ১ টি চাপাতি, ১ টি ছুরি, ৫ টি মোবাইল, ১ টি ল্যাপটপ সিসিটিভি সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় বাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকা সমূহে অভিযান ভবিষ্যৎ অব্যাহত থাকবে। পরবর্তী আইনি ব্যবস্থা গঠনের জন্য আটকৃতদের জবৃত মালামাল সহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জলদস্যু গিয়াসউদ্দিন ওই এলাকার ছেলে এবং আহমেদ এর পুত্র এবং হাসান একই এলাকার মালেক বেপারীর পুত্র। গিয়াস উদ্দিন ও হাসানের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী স্থানীয় এবং সমুদ্রগামী জেলেদের অসাধারণের সাথে অত্যাচার ও জুলুম করে আসছিল বিগত দিন গুলোতে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD