সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ছায়াবিথী মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার
খেলাধুলায় বাড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল। এই স্লোগানকে সামনে রেখে সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ছায়াবিথী মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ডের মোল্লানগর এলাকায় ছায়াবিথী ইয়ুথ সোসাইটির আয়োজনে এই টূর্নামেন্টের আয়োজন করা হয়। ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা পায়রা উড়িয়ে উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
উদ্বোধনী ম্যাচে জামসিং ও ছায়াবিথীর মাঝে ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন , সাভারে আগামীতে মেয়র হিসাবে নির্বাচিত হলে খেলাধুলার জন্য আলাদা একটি মাঠ করার বিষয়ে আশ্বস্ত করেন। এছাড়া উদ্বোধনীতে এই ব্যাডমিন্টন খেলায় মোট ১৬ টি দলের মাঝে খেলা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ খোরশেদ আলম বলেন। বর্তমানে সাভারে একটি সুন্দর খেলাধুলার পরিবেশ সৃষ্টি হয়েছে যা বিগত ১৫-১৬ বছর কোন ধরনের খেলাধুলার পরিবেশ ছিল না। আমি আশা করবো আগামীতেও এই ধরনের টুর্নামেন্ট আরও আয়োজন করা হবে।
তিনি আরো বলেন, কোন পরিবার তাদের মাদকসেবী সন্তানকে চিকিৎসার জন্য যদি তার কাছে সহযোগিতা চায়, তিনি নিজ খরচে সুচিকিৎসার ব্যাবস্থা করে দিবেন।
এলাকা ভিত্তিক জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে। তাই খেলাধুলা আয়োজন করে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM