ফুলজোর নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী নিখোঁজ!
বিশেষ প্রতিনিধি মোঃ সোহেল রানা
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় ফুলজোর নদীতে গোসল করতে নেমে তিনজন শিক্ষার্থী নিখোঁজ হয়ে গেছেন। শনিবার ( ১ ফেব্রুয়ারি) বিকেল তিন ঘটিকার দিকে কামারখন্দ উপজেলার ঝাঁটিবেলায় গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায় বিকেল তিন ঘটিকার দিকে ছয় বন্ধু মিলে গোসল করার উদ্দেশ্যে ফুলজোর নদীতে নামে। গোসল করতে নামার কিছু সময়ের মধ্যে তিন বন্ধু চিৎকার করে নদীর পাড়ে উঠে আসে। তিনজন উঠে আসলেও বাকি তিনজন উঠে আসতে পারেনি। সংবাদ পেয়ে পুলিশও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ হওয়া ছাত্ররা সিরাজগঞ্জ শহরের কালেক্টর স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী, রাফিন, কৃষ্ণ ও সারজিদ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM