পোরশায় অসহায় বুলবুলের নছিমন চুরি!
পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা গাংগুরিয়া ইউনিয়নের সারাইগাছি গ্রামে নিজ বাড়ির পাশে ঘরে রাখা হাসান এন্টারপ্রাইজ নামে একটি ভটভটি চুরি হয়েছে।
৩১ শে জানুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত ১টার সময় আব্দুল মোত্তালেব এর ছেলে বুলবুল আহমেদের বাড়ি থেকে ভুটভুটি চুরি হয়। দীর্ঘদিন ধরে ভুটভুটি ঐ ঘরে রাখা হতো। সেই দিনেও আগের নিয়মেই রাতে সেখানে ভুটভুটিটি রাখা হয় কিন্তু সকালে ঘুম থেকে উঠেদেখা যায় ভুটভুটিটি চুরি হয়ে গিয়েছে। ধারণা করা হচ্ছে কে বা কাহারা শত্রুতামূলক ভুটভটিটি চুরি করেছে। বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে কিন্তুএখন পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি বলে জানান ভুটভুটির মালিক বুলবুল আহমেদ ।
এলাকাবাসী তাকে প্রশাসনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন।
এ বিষয়ে পোরশা থানা ইনচার্জ মোঃ শাহিন রেজার কাছে জানতে চাইলে তিনি জানান থানায় কোন অভিযোগ হয়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM