জানুয়ারী ৩১, ২০২৫, ১০:৫৭ পি.এম
গোয়ালন্দে ছাত্রলীগের নেতৃবৃন্দকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল।। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে ছাত্রলীগের নেতৃবৃন্দকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল
সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ ছাত্রলীগ গোয়ালন্দ উপজেলা শাখার নেতৃবৃন্দকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭ ঘটিকায় যুব অধিকার গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
যুব অধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি রেজা মাহমুদ'র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক রুবেল আপন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহিন আলম, যুব অধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার আহবায়ক মো. সাগর প্রমুখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ ছাত্রলীগের ১৫ পনের বছরের সকল অপকর্ম তুলে ধরে, দ্রুত সময়ের মধ্যে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM