ভোলায় পানিতে ডুবে মারা গেল দুই বছরের রাফিয়া!
জেলা প্রতিনিধি, ভোলা
পুকুরের পানিতে ডুবে রাফিয়া আক্তার নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে ভোলায় অদ্য ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯ টায় ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের চর ছিফলী গ্রামে এ ঘটনা ঘটে। ভোলা সদর থানার ওসি হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত শিশু রাফিয়া ওই গ্রামের রাসেল ও তন্নী দম্পতির মেয়ে।
শিশুটির পরিবার জানান, সকালে শিশুটি ঘরের সামনের উঠানে খেলা করছিল। এ সময় তার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ ফাঁকে রাফিয়া আক্তার পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM