
তানোরে ঘুষ নিয়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগ!
আজিজুর রহমান, তানোর প্রতিনিধি , রাজশাহী
রাজশাহীর তানোর থানার কর্মরত এ এস আই খাইরুলের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তানোর পৌরসভার মেডিক্যাল মোড় থেকে মাদক কারবারি ও মাদক সেবনকারী লিটন (৩৬) তিনি মৃত: এন্তাজ আলীর পুত্রকে আটক করার পর ঘটনাস্থলে রফাদফা হয় বলে দাবি করছেন সেখানকার স্থানীয় অনেকেই।
জানা যায়, গত শনিবার (২৫ জানুয়ারি) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এ এস আই সহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে রওনা হন মাদক কারবারিদের উদ্দেশ্য। তথ্যের সত্যতা নিশ্চিত করতে তানোর পৌর সদরের আমশো মেডিকেল মোড়ে অভিযান চালিয়ে এসময় মৃত ইন্তাজ আলীর পুত্র লিটন আলীকে পেয়ে আটক করা হয় এবং তার কাছ থেকে ২০ পুরিয়া হেরোইন ও ২ পিচ ইয়াবা উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক করার পর পুলিশ সদস্যরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন সেখানকার স্থানীয়রা। জানা যায় স্থানীয়দের দাবিতে পুলিশ মাদক সেবনকারীদের ছেড়ে দিতে বাধ্য হন। তবে এলাকাবাসী জানান, পুলিশের এই ঘুষ লেনদেনের ঘটনা আমরা অবগত না।
এবিষয়ে জানতে মুঠো ফোনে এ এস আই খাইরুলকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি। এ বিষয়ে জানতে তানোর থানার অফিসার ইনচার্জ বলেন,“আমি বিষয়টি জানি না। সত্য-মিথ্যা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তবে মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স। তিনি আরও বলেন অনেক সময় জনগণের দাবি আমাদের মানতে হয়, কারন জনগণ সকল ক্ষমতার উৎস বলে জানান তিনি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM