নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর জনস্বার্থকে উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নওগাঁয় বিক্ষোভ কর্মসূচির
পর পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেন বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকরা। গতকাল বুধবার বেলা ২ টার দিকে
বিদ্যুৎ গ্রাহক স্বাথ রক্ষা কমটিরি ব্যানারে শহরের তাজের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের
করে কাঠালতলী এলাকায় নেসকোর প্রধান কার্যালয় ঘেরাও করে কিছুক্ষণ নওগাঁ-বগুড়া সড়ক
অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় অপ্রীতিকর ঘটনা এড়ানোসহ নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রধান
ফটক বন্ধ রাখেন। এসময় বক্তব্য রাখেন, বিদ্যুৎ গ্রাহক স্বাথ রক্ষা কমটিরি আহবায়ক এস এম
রশদুিল আলম সাজু, সদস্য সচবি আমানুর রহমান রেজা, বাসদ নেতা জয়নাল আবেদীন মুকুলসহ
অন্যান্যরা। বক্তারা বলেন, প্রিপেইড মিটার স্থাপনের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা
হচ্ছে। প্রিপেইড মিটার স্থাপনের মাধ্যমে প্রতিমাসে মিটার ভাড়া, 'ভৌতিক' বিদ্যুৎ বিল চরম ভোগান্তিতে
পড়ছেন গ্রাহকরা। বিদ্যুৎ খাতে লুটপাটকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণসহ প্রিপেইড মিটার বন্ধের
দাবি করা হয়। বন্ধ করা না হলে অবিলম্বে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM