জানুয়ারী ৩০, ২০২৫, ১:৪১ এ.এম
ধামইরহাটে মাদক বিরোধী অভিযানে ৪ মাদক সেবী গ্রেফতার।। দৈনিক নয়া কণ্ঠ

ছাইদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর ধামইরহাটে নিষিদ্ধ ঘোষিত মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবন করে অসংলঘ্ন ও অপ্রকৃতস্থ আচরণ করার কারণে মনসুর রহমান (৪৫), ব্যারিস্টার মিঠু (৩২), খায়রুল ইসলাম (৪১) এবং সাগর হোসেন (২০) নামের চার ব্যাক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুর একটার সময় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মানপুর এলাকার ওসমান সরদারের ছেলে মনসুর রহমান, ধুরইল এলাকার হেলাল হোসেনের ছেলে ব্যারিস্টার মিঠু, তোমেজ উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম এবং দাদনপুর এলাকার তসলিম ইসলামের ছেলে সাগর হোসেন। তারা সকলেই দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত।
স্থানীয়রা বলেন, ‘মাদক যুবকদের হৃদপিণ্ড খেয়ে ফেলছে এ কারণে সকল মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার পাশাপাশি মাদকসেবীরা যেনো দ্রুত জামিনে বেরিয়ে আসতে না পারে এবং পুনরায় মাদকের সাথে যুক্ত না হতে পারে তা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।’
ইউএনও মোস্তাফিজুর বলেন, গত সোমবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিদর্শক সামসুল আলম এবং তার চৌকস দলের অভিযানের সময় নিষিদ্ধ ঘোষিত মাদকদ্রব্য টাপেন্টাডল ও গাজাসহ উপজেলার মানপুর এলাকা থেকে হাত নাতে ওই ব্যাক্তিদের গ্রেফতার করা হয় এবং সন্ধ্যায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM