পবা প্রতিনিধি , রাজশাহী ঃ রাজশাহী-৪ আসনের (বাগমারা) সাবেক এমপি আবুল কালাম আজাদ সবকটি মামলা থেকে জামিন পেয়েছেন। ফলে তার মুক্তি পেতে আর কোনো বাধা নেই। তবে তাকে জেল থেকে বের হতে বাধা প্রদানের জন্য রাজশাহী কারাগারের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন বিএনপি, যুবদল ছাত্রদল, ছাত্র শিবিরের নেতা-কর্মীরা। বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে তারা অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবেক এমপি আবুল কালাম আজাদ জামিনে মুক্তি পাচ্ছেন-এমন খবর ছড়িয়ে পড়ে। এর পর রাজশাহী বিএনপি যুবদল ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা কারাগার সামনে অবস্থান নেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM