মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি
অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে শেরপুরের নালিতাবাড়ির ‘আলোক রেখা কফি হাউজ’ নামে একটি মিনি রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। এসময় মিনি এ রেস্টুরেন্ট থেকে স্কুলপড়ুয়া ৪ কিশোর-কিশোরীকে আটক করা হয়। পরে বয়স বিবেচনায় থানায় নিয়ে মুচলিকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় তাদের।
২৯ জানুয়ারি বুধবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার কালিমা চত্ত্বর এলাকায় থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি। অভিযানে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানাসহ অন্যান্যরা অভিযানে অংশ নেন।
অভিযানে দীর্ঘদিন ধরে ‘আলোক রেখা কফি হাউজ’ এ অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ জানায়, সকালে এক তরুণী থানায় এসে মৌখিকভাবে অভিযোগ করে যে, জনৈক সেনা সদস্য তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং আলোক রেখা কফি হাউজে নিয়ে বিয়ের আশ্বাস দিয়ে পরপর দুই দিন শারিরিক সম্পর্ক করে। শারিরিক সম্পর্কের পর ওই সেনা সদস্য ওই মেয়েকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এ অভিযোগের পর আলোক রেখা কফি হাউজে তল্লাসীতে যায় পুলিশ।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি বলেন, আমরা রেস্টুরেন্টির কার্যক্রম আপাতত বন্ধ করে দিয়েছি। রেষ্টুরেন্টে খোলামেলা করে দেয়ার পর পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে রেষ্টুরেন্ট খোলার অনুমোতি দেয়া যেতে পারে। এর আগে মঙ্গলবার ভোররাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিত্যক্ত একটি স্টাফ কোয়ার্টার থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে এক গৃহবধূ ও এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM