1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
দীঘিনালা জোনের উদ্যোগে বব্রমহন কারবারি পাড়ায় ৫০০ অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান শ্রমিক অসন্তোষে উত্তাল গাজীপুর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ কারখানা গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক মেজর জেনারেল তৌহিদুল আহমেদ যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি প্রধান শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে যুক্তরাষ্ট্রের স্পষ্ট বার্তা, সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের জনগণকেই নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৫ বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছ ভর্তি পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ ইউজিসি’র পারিবারিক বিষয় নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ টাঙ্গাইলের কালিহাতীতে এসআরবি-১৪,সিপিসি-৩-এর অভিযানে ২০০ গ্রাম হেরোইন’সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৩২২ বার পঠিত

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি  ঃ নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ব্যবসায়ী
গ্রেপ্তার। নড়াইলের কালিয়া উপজেলার টাউন হল মার্কেটের সামনে সুতার দোকান রয়েছে তার। তবে সুতার ব্যবসার পাশাপাশি গাঁজার ব্যবসা করতেন উপজেলার মাধবপাশা গ্রামের বাসিন্দা মোজাম্মেল মোল্যা (৩৫) নামের এক ব্যক্তি। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার কালিয়া বাজারের টাউন হল মার্কেটের সামনের সুতার দোকান থেকে তাকে গাঁজাসহ আটক করে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ।
আটক মোজাম্মেল মোল্যা কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের মো. মিকাইল মোল্যার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদ পেয়ে কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.সাইফুল্লাহ ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি অভিযানিক দল উপজেলার কালিয়া বাজারের টাউন হল মার্কেটের সামনে মোজাম্মেল মোল্যা নামে এক ব্যক্তির দোকানে অভিযান পরিচালনা করেন। অভিযানে এক কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মোজাম্মেলকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে গাঁজা বিক্রির পাঁচ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.সাইফুল্লাহ বলেন, মোজাম্মেল মোল্যাকে গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ টাকাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD