মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর বাগমারার শ্রীপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাসব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলার শ্রীপুর কুটিবাড়ি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশ প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম সমাপ্ত।
শ্রীপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মামনুর রশিদ মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের সদস্য সচিব আবুল হোসেন মিঠু ও প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মেজবাউল হক দুলু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষক দলের আহবায়ক প্রভাষক আব্দুল জলিল, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাস্টার জিল্লুর রহমান, তাহেরপুর পৌরসভা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আলাল, শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ সভাপতি আকবর আলী মুল্লীক, শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বিএনপি নেতা আজিম আলামিন, সান্টু মোল্লা, ইসলাম, জুয়েল রানা, মোস্তফা প্রমুখ।
সভায় অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন, মোরশেদুল ইসলাম, উজ্জ্বল হোসেন, সাহেদুর রহমান, ইয়ামেন আলী মোস্তাফিজুর রহমান সহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM