তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল তথ্য প্রযুক্তির মাধ্যমে ২০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।গতকাল মঙ্গলবার সকালে থানা প্রাঙ্গণে এসব মোবাইল হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়,উপজেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ৩৪টি মোবাইল ফোন জিডি মুলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে ২০টি মোবাইল উদ্ধার করে সরিষাবাড়ী থানা পুলিশ।উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জামালপুর পুলিশ সুপার ও সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি চাঁদ মিয়া ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ সময় জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোঃ চাঁদ মিয়া,এস আই সাইফুল ইসলাম,এ এস আই মোস্তাক আহমেদ, এ এস আই সোহেল সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং উদ্ধার করা মোবাইল মালিক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন জানায়,সরিষাবাড়ী থানাধীন বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে বেশকিছু মোবাইল ফোন হারিয়ে গেছে এমন ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরীর প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM