আল-আমিন স্টাফ রিপোর্টার,শেরপুরের ঝিনাইগাতী অবৈধ বালুর গাড়ি আটক করায় অবৈধ বালু ব্যবসায়ীরা ইউএনও অফিস ঘেড়াও ও রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সোমবার সন্ধ্যায় অবৈধ বালু লুটপাট বন্ধের অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনিন্দা রানী ভৌমিক উপজেলা সদরের বালিকা উচ্চ বিদ্যালয়ের সামন থেকে অবৈধ বালু ভর্তি একটি মাহিন্দ্র আটক করে। এ সময় অবৈধভাবে বালু লুটপাটের সাথে জরিত থাকার অভিযোগে ৪ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিনের করে সাজা দেন। এঘটনাকে কেন্দ্র অবৈধ বালু ব্যবসায়ীর সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা পরিষদ ঘেড়াও করে বিক্ষোভ প্রদর্শন করে।
এ-সময় অবৈধ বালু লুটপাটকারিরা উপজেলা পরিষদের সামনে রাস্তা বন্ধ করে দিয়ে ১ ঘন্টার উপরে সড়ক ইউএনও অফিস অবরোধ করে রাখে। অবৈধ বালু লুটপাটকারিদের পক্ষে নেতৃত্ব দেন শ্রমিকদল নেতা মাসুদ আরমান ও শাহীন ড্রাইভার। বিক্ষোভকারিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল ও স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে স্লোগান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। থানা পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে গতবছরের ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে গারো পাহাড় থেকে অবৈধভাবে বালু লুটপাটে মেতে উঠে ওই বালু খেকোরা।
এ বিষয়ে শ্রমিকদল নেতা মাসুদ আরমানের সাথে কথা হলে তিনি বলেন আমার বালুর বৈধ কাগজ থাকার পরেও উপজেলা প্রশাসন বালুর গাড়ি আটক ও শ্রমিকদের সাজা দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ বালুর গাড়ি আটক ও শ্রমিকদের সাজা দেয়া হলে অবৈধ বালু লুটপাটকারিরা আটককৃত বালুর গাড়ি ও শ্রমিকদের ছিনিয়ে নেয়ার উদ্দেশ্য ইউএনও অফিস ঘেড়াও ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে যে কোন মুহূর্তে পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM