মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী ব্যুরো
চাঁপাইনবাবঞ্জের প্রবীণ সাংবাদিক মো. জোবদুল হক আজ বিকেলে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাংবাদিক জোবদুল সর্বশেষ দৈনিক যুগান্তর-এর শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার পর দীর্ঘ চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেও শারিরীক সক্ষমতার অভাবে মাঠে নেমে আর কাজ করতে পারেননি।
সত্তরের দশকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় হাতে গোনা যে ক’জন সাংবাদিক ছিলেন জোবদুল সাহেব ছিলেন তাদের অন্যতম। সত্তরের দশকে দৈনিক বার্তা দিয়ে তাঁর সাংবাদিকতা জীবনের শুরু। তারপর দৈনিক বাংলার বাণীতে জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন।
তিনি মাঠে মাঠে ঘুরে ঘুরে নিউজ সংগ্রহ করতেন। জুনিয়রদের সবসময় উৎসাহ দিতেন, দিতেন মূল্যবান পরামর্শ। সাংবাদিক জোবদুলের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতবাসী করেন। শোকবিহ্বল পরিবারকে যেন এই শোক কাটিয়ে উঠার শক্তি দেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM