মোঃ আজিজুর রহমান, তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোরে দুই মোটনসারকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। জানা গেছে,২৭ জানুয়ারী সোমবার বিকেলে তানোর-মুণ্ডুমালা সড়কের দেবীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত দুজনের মধ্যে একজন জাহিদ আলম (৪৫)। তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সের সিনিয়র এক্সিকিউটিভ। রাজশাহীর হযরত শাহীখদুম (র.) বিমানবন্ডরে কর্মরত ছিলেন তিনি। তার বাড়ি রাজশাহী নগরের শিরোইল কলোনি মহল্লায়। বাবার নাম রফিকুল ইসলাম।
নিহত অন্যজন মো. পলাশী (৭৬)। তার বাড়িও রাজশাহী নগরের শিরোইলে। তার বাবার নাম জাহাঙ্গীর আলম কাফি, পলাশী মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার পেছনে জাহিদ আলম বসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আহত দুজন হলেন- তানোর উপজেলা সদরের গোল্লাপাড়া মহল্লার ভূকিং গাং (২৬) এবং একই এলাকার মো. রিয়াজ (৩০)। ভূপেনের বাবার নাম গোবিন্দ। রিয়াজের বাবার নাম মৃত ফয়েজ উদ্দিন।
এবিষয়ে তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) মিজানুর রহমান জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ইউএস বাংলার কর্মকর্তা জাহিদ আলম। আর পলাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, নিহত দুজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। গুরুত্বর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM