মো:ফারুক আহমেদ ঘাটাইল টাঙ্গাইল
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের মালিরচালা ২ টি সীসা তৈরির কারখানা ধ্বংস করে দিলো ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ শারমিন ইসলাম ও টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক। সোমবার দুপুর ২টায় এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ শারমিন ইসলাম জানান উপজেলা সাগর দিঘী ইউনিয়নের মালিরচালা পাহাড়ি এলাকায় গাইবান্ধা এলাকা থেকে কিছু শ্রমিক দির্ঘদিন যাবৎ পুরাতন ব্যাটারী থেকে আগুনে পুড়িয়ে সীসা তৈরী ও বিক্রি করে আসছে। যা পরিবেশের উপর হুমকি স্বরুপ। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন ইসলামের নেতৃত্বে টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিয়া মাহমুদুল হক ফায়ারসার্ভিস কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা দুটি সীসা কারখানায় এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দেয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ শারমিন ইসলাম জানান বণ পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM