নওগাঁ প্রতিনিধিঃ- সারাদেশে বয়ে যাওয়া মাঘের শুরুতে শীতের তীব্রতা তুলনামূলকভাবে কিছু কম থাকলেও কয়েকদিন
ধরে শীত বেড়েছে নওগাঁয়। নওগাঁয় ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। হিমেল হাওয়া ও
কনকনে ঠান্ডা বাতাসে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। রবিবার (২৬ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্ৰা
ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর এটাই চলতি মৌসুমে এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। সকাল
৬টায় বাতাসে আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। হিম বাতাস কনকনে ঠান্ডায় জনজীবনে স্থবিরতা নেমে
এসেছে। কাজের সন্ধানে বের হওয়া নিম্নের মানুষের কমেছে আয় রোজগার। তীব্র ঠান্ডায় ভরা
মৌসুমে চাষাবাদে নামতে পারছেন না চাষিরা। সরেজমিনে দেখা যায়, সকাল থেকে মেঘাচ্ছন্ন
আকাশ। সকাল ৮টা পর্যন্ত কুয়াশায় ঢাকা আছে চারপাশ। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা
ঝরছে। সঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রাকে আরও বাড়িয়ে দিচ্ছে। এমন আবহাওয়ায় দুর্ভোগে
পড়েছেন নিম্নআয়ের মানুষরা। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীতের
মধ্যে জীবিকার তাগিদে অনেকে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হলেও তাদের পড়তে হচ্ছে বিপাকে।
নওগাঁ সদর উপজেলার পার-নওগাঁর মহল্লার বাসিন্দা আব্বাস আলী বলেন, শীতের মধ্যে কাজ
করতে খুবই কষ্ট হচ্ছে। ঠান্ডা বাতাসের কারণে কাজ করতে গিয়ে হাত-পা অবশ হয়ে আসে। এদিকে
শীতের কারণে বাড়তে শুরু করেছে বিভিন্ন শীতজনিত রোগ। জেলা ও উপজেলার হাস
পাতালগুলোতে বহির্বিভাগে রোগীর চাপ বেড়েছে। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে
নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM