1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

সুস্বাদে অনন্য সমাহার তিলকপুর আজিজুলের খাবার হোটেল। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০০ বার পঠিত

 

 সুস্বাদে অনন্য সমাহার তিলকপুর আজিজুলের খাবার হোটেল

মোঃ সাহাবুদ্দিন ইসলাম ঃ আক্কেলপুর প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নে সপ্তাহে প্রতি রবি ও বৃহস্পতিবার তিলকপুর হাটবার । এই দুই দিন দূরদূরান্ত থেকে ভোজনরসিক মানুষ আজিজুলের দোকানে গরুর মাংস ভুনা ও ভাত খেতে এসে সিরিয়াল দেন ।সঙ্গে আধামনের বেশি আটার রুটি বানানো হয় ।এ হোটেলের সুনাম পুরা জেলায় ।

আক্কেলপুর উপজেলা সদর থেকে দক্ষিণে ১৫ কিলোমিটার গেলেই তিলকপুর হাট । কাপড় দিয়ে ঘেরা থাকায় অনেকে কৌতুক করে ‘ হোটেল আল ঘিরাদিয়া ‘ বলেই ডাকেন । তবে আজিজুলের হোটেল নামেই পরিচিত । সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত হোটেলটিতে কেনাবেচা চলে । প্রতি হাটবারে ১ লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত কেনাবেচা হয় । আজিজুল গরীব মানুষের কাছে খাবারের দাম কম রাখেন । অনেককে বিনামূল্যে ভাত মাংস খাওয়ান । ভোজনরসিক মানুষেরা কেউ গরুর মাংস দিয়ে রুটি, কেউ আবার ভাত খান ।হোটেলে রান্নার কাজ মালিক আজিজুল নিজেই করেন । বাবুর্চি সুমন তাকে রান্নার কাজে সহযোগিতা করেন । ১ প্লেট গরুর মাংসের দাম ২২০/ টাকা, এবং হাফ প্লেটের দাম ১২০/ টাকা । ২০০০ সাল থেকে আজিজুলের পিতা ও পরে এ যাবৎ আজিজুল নিজেই এই হোটেল পরিচালনা করছেন ।

প্রতি সপ্তাহের দুই হাটবারে আজিজুল যে পরিমাণ গরুর ভুনা মাংস বিক্রি করেন, জয়পুরহাট জেলায় কেউ পুরো মাসে তা বিক্রি করতে পারে কিনা সন্দেহ রয়েছে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD